Saturday, February 28, 2026

তালিবান নিয়ে ভারত সরকার এখনও সম্পূর্ণ দোলাচলে  

Date:

Share post:

তালিবান সরকার গঠনের পর সেই সরকারকে ভারত কি স্বীকৃতি দেবে? এখনও মেলেনি স্পষ্ট উত্তর। তালিবান সম্পর্কে ভারত সরকার কী মনোভাব পোষণ করছে, সে ব্যাপারে কোনও জবাবই দিতে পারেনি বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুধু বলেছেন, আমাদের একটাই অবস্থান, আফগানিস্তান যেন ভারত বিরোধী সন্ত্রাসের ভরকেন্দ্র হয়ে না ওঠে। সেই বার্তা দিতেই সম্প্রতি দোহায় তালিবান ও ভারত সরকারের মধ্যে বৈঠক হয়েছে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে সি.১.২ প্রজাতি
যে কোনও মুহূর্তে তালিবান আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করতে চলেছে। কিন্তু ভারত সরকার এখনও সম্পূর্ণ দোলাচলে, নতুন কাবুলের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের কাছে প্রশ্ন করা হয়, তালিবানকে ভারত সন্ত্রাসবাদী মনে করে কি না। এই প্রশ্নেরও সরাসরি উত্তর দিতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। তারা শুধু বলেছে, আমরা চাই না, আফগানিস্তান সন্ত্রাসের আঁতুরঘর তৈরি হোক।

 

advt 19

 

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...