Tuesday, June 9, 2026

মর্মান্তিক! কুপিয়ে খুন করা হল মালদার তৃণমূল নেতাকে, এলাকায় উত্তেজনা

Date:

Share post:

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। নিহতের নাম সেতাবুর রহমান। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে। ইতিমধ্যেই নিহত নেতার রহস্যমৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নেতা খুনের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:বিশ্বভারতী এলাকা থেকে বিক্ষোভ সরিয়ে নিতে হবে, নির্দেশ হাইকোর্টের

মালদার চাঁচলের চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি ছিলেন নিহত তৃণমূল নেতা সেতাবুর রহমান। খানপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাড়িতেই ছিলেন সেতাবুর। কিন্তু রাত বাড়তেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন। তাদের সঙ্গে চলেও যান সেতাবুর। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। মোবাইলেও তাঁকে যোগাযোগ করা না গেলে স্থানীয় থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এরপর শুক্রবার সকালে বাড়ির কাছেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে চাঁচল থানার পুলিশ।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কীভাবে তাঁকে খুন করা হল, তানিয়ে এখনও সঠিক করে কিছু জানায়নি পুলিশ।

advt 19

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...