Sunday, June 14, 2026

জল্পনার অবসান, ম‍্যানইউতে ৭ নম্বর জার্সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Date:

Share post:

জল্পনার অবসান। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে( Manchester United) ৭ নম্বর জার্সি গায়ে চাপাতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। আর ২১ নম্বর জার্সি পড়তে চলেছেন কাভানি( Cavani)। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় জানালো ম‍্যানইউ কতৃপক্ষ।

জুভেন্তাস ছেড়ে নিজের পুরোনো ক্লাবে সই করেছেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার ম‍্যানইউতে যোগ দেওয়ার পরই জল্পনা শুরু হয় যে কত নম্বর জার্সি পাচ্ছেন রোনাল্ডো? ফের কী CR7 ঝলক পাওয়া যাবে?  কারণ রোনাল্ডোকে সই করানোর আগেই কাভানিকে সাত নম্বর জার্সি দিয়েছিল ম‍্যাঞ্চেস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে একটা জার্সি নম্বরে নথিভুক্ত করলে, সেটা পরেই বাকি মরশুম খেলতে হবে সেই ফুটবলারকে। যদি কোনও ফুটবলার মরশুমে মাঝপথে দল ছেড়ে চলে যায়, তবেই সেই জার্সি পরতে পারবেন অন্য ফুটবলার। আর সেই হিসাবে রোনাল্ডোর ৭ নম্বর জার্সি পাওয়া নিয়ে ছিল প্রশ্ন। এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ২১ নম্বর জার্সি পরতেন ড্যানিয়াল জেমস। কিন্তু দলবদলের শেষ দিনে তাঁকে ছেড়ে দেয় ম্যাঞ্চেস্টার। যার ফলে জেমসের ছেড়ে দেওয়া জার্সি তুলে দেওয়া হয় কাভানিকে। এর ফলে ফাঁকা হয়ে যায় ৭ নম্বর জার্সি। আর সেই ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয় রোনাল্ডোকে। যার ফলে ফের একবার CR7 কে দেখতে চলেছে ফুটবল বিশ্ব।

আরও পড়ুন:ইতিহাস গড়লেন অবনি লেখারা, সোনার পর ব্রোঞ্জ পদক জয় শুটারের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...