Wednesday, May 27, 2026

করোনার সংক্রমণ কমায় বাংলাদেশে খুলছে বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

দেড় বছর ধরে বন্ধ আছে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।করোনার প্রকোপ ঠেকাতে ওপার বাংলায় জারি করা হয় কঠোর লকডাউন। এখন করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। একইসঙ্গে চলছে টিকাকরণের কাজ। সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীদের টিকাকরণ শেষ পর্যায়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও টিকা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর ৮০ ভাগের বেশি শিক্ষার্থী টিকা পেয়েছে।
তাই এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হবে। পর্যায়ক্রমে কলেজ এবং স্কুল খোলা হবে বলে জানা গিয়েছে। তবে, যতদিন ওপার বাংলায় করোনার সংক্রমণ ৫%-এর নিচে না নামছে, ততদিন স্কুল খোলা হবে না বলেই ঠিক হয়েছে।
তবে, যতদিন ওপার বাংলায় করোনার সংক্রমণ ৫%-এর নিচে না নামছে, ততদিন স্কুল খোলা হবে না বলেই ঠিক হয়েছে। সংক্রমণের হার ৫%-র নিচে নামার পরে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাইমারি স্কুল না খুললেও, মঙ্গলবার থেকেই প্রাইমারি স্কুলের সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফর (মাউশি)। স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গি প্রতিরোধের জন্য যাবতীয় নির্দেশ পালন করতে বলা হয়েছে।

 

advt 19

 

Related articles

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...