Monday, May 18, 2026

ভারত -বাংলাদেশ সীমান্ত থেকে  গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক

Date:

Share post:

ভারত -বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা থেকে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশী নাগরিক। তিনি বাংলাদেশের পুলিশ আধিকারিক বলে অনুমান পুলিশের । ওই বাংলাদেশী নাগরিকের নাম শেখ সোহেল রানা। সীমান্তে বিএসএফের সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জানা যায় তিনি অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে এসেছেন। মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ধৃত বাংলাদেশ পুলিশ আধিকারিক সেই দেশের বনানী থানার পরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পালানোর ছক কষেছিল বলেও জানা যায় । ধৃতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ।যদিও তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেন নি।

 

তিনি বাংলাদেশের পুলিশ আধিকারিক বলে অনুমান পুলিশের । ওই বাংলাদেশী নাগরিকের নাম শেখ সোহেল রানা। সীমান্তে বিএসএফের সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জানা যায় তিনি অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে এসেছেন। মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ধৃত বাংলাদেশ পুলিশ আধিকারিক সেই দেশের বনানী থানার পরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পালানোর ছক কষেছিল বলেও জানা যায় । ধৃতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ।যদিও তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেন নি।

advt 19

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...