Thursday, May 14, 2026

শুভেন্দু-ঘনিষ্ঠ শ্যামলকে পলাতক ঘোষণা আদালতের, ফ্ল্যাটে পড়ল নোটিস

Date:

Share post:

এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শ্যামল আদককে পলাতক ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত। হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলের হলদিয়ার ফ্ল্যাটে নোটিশ দিল পুলিশ। শুক্রবার হলদিয়া মহকুমা আদালতের নোটিস শ্যামল আদকের ফ্ল্যাটের দরজায় সেঁটে দিয়ে আসে পুলিশ। তাঁর দুটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে। এর আগেই তার অফিস সিল করে দিয়েছিল হলদিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: শিক্ষক দিবসে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্য সরকারকে খোঁচা ধনকড়ের

বিধানসভা ভোটের আগেই হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক। ভোটের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠে। হলদিয়ার একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোর্টের নোটিসের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে বিজেপি।

আরও পড়ুন: পরপর ‘না’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী খুঁজতে গিয়ে বিপাকে বিজেপি

এপ বিষয়ে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের কথায়, “ওঁকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। ওঁর অফিস, বাড়ি, সম্পত্তি লুঠপাট হয়েছে। তার কোনও সুরাহা হয়নি। যেহেতু বিজেপি করেন তাই তাঁর উপর মিথ্যা মামলা দিতে হবে।” এর পাল্টা দিয়ে তৃণমূলের অভিযোগ, দুর্নীতিতে জড়িত বলে শ্যামল আদকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতা ও জেলা সভাপতি তাপস মাইতি বলেন, আধিকারিকরা দেখেছেন দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তিনি সৎ হলে আত্মসমপর্ণ করে প্রমাণ করুক। তাঁর মধ্যে অপরাধবোধ আছে বলে পালাচ্ছেন।

advt 19

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...