Sunday, May 24, 2026

“গরু-ছাগল নয় যে জোর করে আটকে রাখব”, বিধায়কদের দলবদলে মন্তব্য দিলীপের

Date:

Share post:

ভোটের আগে দলবদলের যে ঢেউ এসে লেগেছিল রাজ্য রাজনীতিতে, সেটাই এখন উল্টো পথে বইতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে(assembly election) ৭৭ টি আসনে জয় পেলেও মাত্র কয়েক মাসের মধ্যেই ৭১-এ এসে দাঁড়িয়েছে বিজেপি(BJP)। নিয়ম করে প্রায় প্রতিদিন তৃণমূলে(TMC) যোগ দিচ্ছেন একের পর এক বিজেপি বিধায়ক। এ প্রসঙ্গে রবিবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

দলবদল প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এদিন দিলীপ ঘোষ বলেন, “এরাজ্যে দলবদলটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু ওরা তো আর গরু-ছাগল নয় যে জোর করে তাকে আটকে রাখবো।” সরাসরি তিনি জানিয়ে দেন, “কেউ যদি যেতে চান অবশ্যই যেতে পারেন। মুকুল রায় যদি যেতে পারেন তাহলে অন্য যে কেউ যেতে পারেন।” এর পাশাপাশি কিছুটা হতাশার সুরে দিলীপ ঘোষ বলেন, রাজনীতির নিয়মটাই হলো পাল্লা যেদিকে ভারি থাকে সে দিকেই যায়। তবে লড়াই চালিয়ে যেতে তিনি যে পুরোপুরি প্রস্তুত সেটাও জানান এদিন।

আরও পড়ুন:বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ তেহরিক-ই-তালিবানের, মৃত ৩, আহত ২০

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ২০০ পারের লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। যদিও ৭৭ এসে আটকে যায় গেরুয়া শিবির। রাজ্যে আপাতত তারা প্রধান বিরোধী দলের মর্যাদা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বিধায়ক কমতে শুরু করেছে বিজেপিতে। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বাংলায় বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫-এ। এরপর একে একে দল ছেড়েছেন মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়। তালিকাটা যে এখানেই শেষ হচ্ছে না এ আভাস ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরে কান পাতলে একটা কথাই শোনা যাচ্ছে, আদি বিজেপিকে উপেক্ষা করে তৃণমূল থেকে আসা নেতাদের দলের টিকিট দেওয়া অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল।

advt 19

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...