Thursday, June 25, 2026

মৃত্যুর আগেই রানির শেষকৃত্য! প্রকাশ্যে ‘অপারেশন লন্ডন ব্রিজ’

Date:

Share post:

ব্রিটেনের গদিতে এখনও রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও বয়স বেশ অনেকটাই হয়েছে। তবে দিব্যি সুস্থই রয়েছেন তিনি। রাজকার্যও চালাচ্ছেন। কিন্তু কয়েকমাস আগেই রাজ্য-রাজত্ব দুটোই ছেড়েছেন প্রিন্স ফিলিপ। এমতাবস্থায় রানির কিছু হয়ে গেলে কে সামলাবে রাজত্ব? উত্তরাধিকারীই বা কে হবেন? তাই আগেভাগে রানির শেষকৃত্য সেরে রেখেছে রাজ পরিবার। এমনকি কতদিন শোকজ্ঞাপন হবে তারও পরিকল্পনা হয়ে গিয়েছে। রাজ পরিবারের গোপন এই নথি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ তেহরিক-ই-তালিবানের, মৃত ৩, আহত ২০

রানির শেষকৃত্যের এই গোপন নথি ফাঁস করেছে মার্কিন সংবাদপত্র ‘পলিটিকো’।  “অপারেশন লন্ডন ব্রিজ” নামে ওই গোপন নথিতেই জানানো হয়েছে, কীভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে তা ঠিক করে রাখা হয়েছে। ওই নথিতে রানির মৃত্যুদিনটিকে ‘ডি-ডে’ হিসাবেও উল্লেখ করা হয়েছে । নথিতে জানা গিয়েছে, পার্লামেন্ট হাউসেই তিনদিন রানির কফিন  রাখা থাকবে। সেন্ট পলস ক্যাথিড্রালেই অন্তিম   ক্রিয়াকলাপ সম্পন্ন হবে। সাধারণ মানুষও রানিকে শেষ দেখা দেখতে পারবেন। তাই বিশাল নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনাও করা হয়েছে। দেহ সমাধিস্থ করা হবে মৃত্যুর ১০ দিন পর। এমনকি নতুন রাজা হবেন চার্লস, তাও ঠিক করে রাখা হয়েছে।  যদিও বাকিংহাম প্যালেসের তরফে এই পরিকল্পনা ও তথ্য ফাঁস হয়ে যাওয়া-উভয় বিষয়ই অস্বীকার করা হয়েছে।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...