Thursday, June 25, 2026

বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ তেহরিক-ই-তালিবানের, মৃত ৩, আহত ২০

Date:

Share post:

রবিবার সাতসকালে বড়সড় বিস্ফোরণের(blast) ঘটনা ঘটল পাকিস্তানের বালুচিস্তানে(Balochistan)। ভয়াবহ এই আত্মঘাতী বিস্ফোরণে ৩ পাক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে, অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। প্রাণঘাতী এই হামলা চালানো হয় বালুচিস্তানের কুয়েতা রোডের উপর অবস্থিত এক চেকপোষ্টে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বালুচিস্তান কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত। এদিকে ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালিবান(Tehorik e taliban) জঙ্গিগোষ্ঠী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে আত্মঘাতী হামলাকারী চেকপোষ্টে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির গাড়িতে নিজের মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে এবং স্কোয়াড। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে এই হামলার দায় স্বীকার করে নিয়েছেন তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী। এই হামলার পিছনে তাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন:এবার নিপা ভাইরাসের হানা কেরলে, আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের

উল্লেখ্য, যখন থেকে আফগানিস্তানে তালিবানের শক্তি বৃদ্ধি পেয়েছে, পাকিস্তানের মাটিতে তেহরিক-ই-তালিবানের হামলার ঘটনা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সংগঠনকে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে পাক সরকার। পরিস্থিতি সামাল দিতে আফগানিস্তানে তালিবানেরও দারস্ত হয়েছে পাকিস্তান। যদিও আফগানিস্তানের তালিবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান সমস্যা পাকিস্তান নিজের মতো করে মেটাক। এদিকে তথ্য বলছে আফগানিস্তানের তালিবান রাজ যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত পাকিস্থানে ৫২ জন নিরাপত্তা রক্ষী আলাদা আলাদা হামলায় মারা গিয়েছে। আর এই সব ক’টি ঘটনার পেছনে তেহরিক-ই-তালিবানের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...