Monday, April 6, 2026

শিক্ষক দিবসে মহাপঞ্চায়েত ডেকে মোদি যোগীকে নিজেদের শক্তি প্রদর্শন করালেন কৃষকরা

Date:

Share post:

শিক্ষক দিবসে এক অভিনব শিক্ষা দিতে চাইলেন কৃষকরা। ছাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । দীর্ঘ প্রায় নয় মাস ধরে কৃষক আন্দোলন . চলছে। অনেক বাধা প্রতিকূলতা গেছে। কিন্তু কিছুতেই দমেননি কৃষকরা। তিনটি কৃষক বিরোধী আইন বাতিল করতে হবে এই দাবিতে এখনো অনড় দেশের কৃষিজীবীরা। রবিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস মোদি ও যোগীকে শিক্ষক হিসেবে শিক্ষা দিলেন কৃষকরা। এদিন মোদি ও যোগীকে নিজেদের শক্তি দেখানোর জন্য একটি মহা পঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল (Maha Panchayat)। উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে আয়োজিত এই মহাপঞ্চায়েতে ১৫টি রাজ্যের কৃষকরা যোগ দিয়েছিলেন বলে দাবি সংযুক্ত কিসান মোর্চার।

 

জানা গিয়েছে ৪০টি কৃষক সংগঠন নিয়ে গঠিত সংযুক্ত কিসান মোর্চার মোর্চার দাবি এই মহাপঞ্চায়েত প্রমাণ করে দেবে কৃষক আন্দোলন কোনও ধর্ম, জাতি, শ্রেণি ও বর্ণের বিভেদ মানেনা সকলেই এই আন্দোলনকে সমর্থন করেছে মোদী-যোগী সরকারকে কৃষকদের ক্ষমতা বোঝাতে শিক্ষক দিবসকেই বেছে নেওয়া হয়েছে। মুজাফ্ফরপুরের এই মহাপঞ্চায়েতই বিগত নয়মাসের বড় থেকে বড় পঞ্চায়েত সভা বলে জানিয়েছেন তারা।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...