Thursday, May 14, 2026

ফের ধস কালিম্পঙে, আপাতত বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ  

Date:

Share post:

লাগাতার বৃষ্টির জেরে ফের ধস কালিম্পঙের (Kalimpong) রাস্তায়। সোমবার সকালে কালিম্পংয়ে যাওয়ার মূল রাস্তার ২৯ মাইল এলাকায় ধস (Land Slide) নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে, শিলিগুড়ি (Siliguri) থেকে কালিম্পং তো বটেই, সিকিমে (Sikkim) সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ।

 

প্রশাসনিক সূত্রে খবর, পূর্ত দফতর জরুরি ভিত্তিতে ধস সরানোর কাজ করছে। বিকেলের মধ্যেই রাস্তার একাংশ দিয়ে যান চলাচল শুরু হবে বলে আশা করছে প্রশাসন।

 

তিনদিন আগে কালিম্পংয়ে ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। এদিনের ধসে কোনও প্রাণহানির খবর নেই। কিন্তু, যে হারে টানা বৃষ্টি চলছে তাতে আরও কয়েকটি ধসপ্রবণ এলাকা নিয়ে প্রশাসন দুশ্চিন্তায় রয়েছে।

advt 19

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...