Sunday, April 26, 2026

করোনা আবহে কীভাবে দুর্গাপুজো? আজ ইনডোরে গাইডলাইন নিয়ে বৈঠক 

Date:

Share post:

করোনা আবহে বিধি মেনে দুর্গাপুজো হয় গতবছর। এবছর গাইডলাইন (Guide Line) কী হবে? এখন রাজ্যের করোনা (Carona) পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু একই সঙ্গে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে পুজো করা যায় তা নিয়ে মঙ্গলবার, বিকেল চারটে ইনডোর স্টেডিয়ামে (Indoor Stadium) বৈঠক। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এছাড়াও থাকবেন মুখ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কলকাতা ও আশপাশের বড় পুজোর  উদ্যোক্তারা।

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়ে দিয়েছেন, বিধি মেনেই সর্তকতা অবলম্বন করে এ বছর দুর্গোৎসব পালন করতে হবে। এ প্রসঙ্গে পুজো উদ্যোক্তাদের সবাইকে ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

 

গতবছর মণ্ডপের আগে স্যানিটাইজার রাখা, মাস্ক পরা এবং দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমে। পরে আদালতের নির্দেশে প্যান্ডেল হপিং প্রায় বন্ধই ছিল। এবার পুজো গাইডলাইন কী দেওয়া হয়- সেদিকেই তাকিয়ে উদ্যোক্তারা।

 

advt 19

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...