Friday, May 15, 2026

দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করলেন এসডিও

Date:

Share post:

মানবিক সদর মহকুমাশাসক(SDO) সেখ রাকিবুর রহমান। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে (duare sarkar camp) গিয়ে নিজেই ফর্ম ফিলাপ করে দিলেন৷ সকাল থেকে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্মফিলাপ করতে ভোগান্তির মুখে পরেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন সদর মহকুমাশাসক। সরকারি প্রকল্পের সুবিধা দিতে কোচবিহার শহরের দুয়ারে সরকার ক্যাম্প গুলি পরিদর্শন করার কথা ছিল সদর মহকুমাশাসকের। তবে তাকে দেখা গেল তিনি নিজের কাজের বাইরে সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন। এতে খুশি এলাকাবাসীরা। সদর মহকুমা শাসক সেখ রাকবুর রহমান বলেন, তিনি নিজে ফর্ম ফিলাপ করে দেওয়ায় কর্মীরা আরও বেশি উতসাহিত হবেন৷ তাই ক্যাম্প পরিদর্শনে এসে তিনি নিজেও ফর্মফিলাপ করে দেন সাধারন মানুষের। কোচবিহারের টাউন হাই স্কুলে এভাবেই অন্য ভূমিকায় দেখা গেল সদর মহকুমাশাসককে। কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ বলেন, সদর মহকুমাশাসকের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা সব সময় এভাবেই পাশে চান প্রশাসনের আধিকারিকদের।

advt 19

Related articles

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের...

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...