Monday, May 18, 2026

সাত দেশের পর্যটকদের জন্য দমদম বিমানবন্দরে বিশেষ সতর্কতা ! কেন জানেন?

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য। বিভিন্ন দেশে করোনাভাইরাসের নানা প্রজাতির সন্ধান মিলছে। তার মধ্যে কয়েকটি উদ্বেগজনক, আবার কয়েকটি প্রজাতি পরীক্ষা করে দেখার মত। রাজ্যেও মিলেছে বিভিন্ন প্রজাতির সন্ধান। করোনার নতুন রূপ ‘মিউ’য়ের ও দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর।

চিন, বাংলাদেশ-সহ সাতটি দেশের পর্যটকদের ভারতে আসার ব্যাপারে কলকাতা বিমানবন্দরকে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
এই নির্দেশে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবয়ে ও বতসোয়ানার থেকে আসা যাত্রীদের  বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হবে। এই দেশগুলি থেকে আসা যাত্রীদের করতে হবে করোনা পরীক্ষা।
এই সব দেশ থেকে আসা যাত্রীদের প্রত্যেককে আরটিপিসি আর টেস্ট করতে হবে বিমানবন্দরে। তারপর তাঁরা রাজ্যে প্রবেশ করতে পারবেন। যাত্রীরা এই পরীক্ষা বিনামূল্যে করতে চাইলে তাদের পাঠানো হবে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে।

 

advt 19

 

Related articles

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...