Thursday, March 12, 2026

২৩ দিনে ৩ কোটি,‘দুয়ারে সরকার’ প্রকল্পের নয়া রেকর্ড

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্প নয়া রেকর্ড গড়ল।বুধবার পাওয়া হিসেব অনুসারে ওই প্রকল্পে সুবিধা নেওয়া লোকের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি। এই সংখ্যা ছুঁয়েছে এক মাসেরও কম সময়ে।এই সমগ্র কাজ সম্পন্ন হয়েছে ২৩ দিন সময়ের মধ্যে।
বুধবার এই দুয়ারে সরকার প্রকল্পের একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন –“নন্দীগ্রামে আমি ষড়যন্ত্রের বলি, কে করেছে সেটাও জানি”, ভবানীপুরে কর্মিসভা থেকে বিস্ফোরক মমতা
এদিনের প্রকাশিত রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত ১ কোটি ৫৬ লক্ষ মহিলা ফর্ম তুলেছেন। আর এখনও পর্যন্ত ১ কোটি ৮ লক্ষ ফর্ম জমা পড়েছে। অদূর ভবিষ্যতে এই প্রকল্প আরও বড় রেকর্ড গড়তে চলেছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।চলতি বছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার প্রকল্প। যার মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছিল সরকারি পরিষেবা। যা নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা।
কিন্তু বাস্তবে দেখা গিয়েছে ছবিটা ভিন্ন। ভোটের পরেও চালু রয়েছে দুয়ারে সরকার পরিষেবা। তবে করোনা অতিমারির কারণে কিছুটা দেরী হয়েছে। গত মাসের মাঝামাঝি ফের শুরু হয়েছে দুয়ারে সরকার পরিষেবা। সেখান থেকেই চটজলদি পাওয়া যাচ্ছে নানান সরকারি পরিষেবা। সেই সঙ্গে যুক্ত হয়েছে তৃতীয় তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

 

advt 19

 

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...