Sunday, May 17, 2026

বিজেপির অভিযোগকে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন!

Date:

Share post:

দুর্গাপুজোর আয়োজক ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। গতবারও পুজোর সময় দেওয়া হয়েছিল এই অনুদান। তাই এবারও প্রায় ৩৬ হাজার ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি কমিশন।

ভবানীপুরের উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। সেখানে প্রার্থী হচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে বাংলার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। তা নিয়েই আপত্তি বিজেপির।

আরও পড়ুন-কৃতজ্ঞতা জানিয়ে শোভনদেবকে খড়দহের প্রার্থী ঘোষণা মমতার

নির্বাচন কমিশনের যুক্তি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মনোনয়ন পেশ করেননি। বৈঠক হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা কিনা ভবানীপুর বিধানসভার অন্তর্গতও নয়। এছাড়া ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত  পুরনো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতেই রাজি নয় কমিশন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে।

advt 19

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...