Saturday, June 27, 2026

সামান্য ধাক্কা খেল শেয়ারবাজার, ২৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৮,২৫০.২৬ (⬇️ -০.০৫%)

🔹নিফটি ১৭,৩৫৩.৫০ (⬇️ -০.০৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছে শেয়ারবাজার। লাগাতার শেয়ারবাজারের গতি অব্যাহত থাকার পর বুধবার সামান্য হলেও ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এদিন ২৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:বিজেপির অভিযোগকে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন!

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২৯.২২ পয়েন্ট বা -০.০৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,২৫০.২৬। এনএসই নিফটি (NSE Nifty) -৮.৬০ পয়েন্ট বা -০.০৫ শতাংশ নেমে হয়েছে ১৭,৩৫৩.৫০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...