Sunday, May 17, 2026

রাজ্য জেতা মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতান” ভবানীপুরবাসীর কাছে আর্জি প্রবীণ বামনেতার

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে ছিল তৃণমূলের কেন্দ্রীয় কর্মিসভা। যেখানে উপস্থিত ছিলেন খোদ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, অরূপ বিশ্বাস, মদন মিত্র, জাভেদ খান, বৈশ্বনর চট্টোপাধ্যায় সহ দলের প্রথমসারির নেতৃত্ব।

আর এই সবকিছুর মাঝেই দলের কর্মিসভার মঞ্চে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মঞ্চে দেখা গেল প্রাক্তন বাম নেতা বাদল চট্টোপাধ্যায়। বয়স ৮৪। নিজের ভাষণে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাক দিলেন।

বয়সের ভারে ভাঙা গলাতেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করেন। মঞ্চে উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে সৌজন্য প্রণাম জানান প্রাক্তন বামনেতা। একইভাবে বর্ষীয়ান রাজনীতিবিদ সৌজন্য দেখাতে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর হাত ধরে তাঁর স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী।

নিজের উদ্যোগে সংক্ষিপ্ত বক্তব্যে বাদল চট্টোপাধ্যায় বলেন, “আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন। উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন তাঁকে নিজের রাজনৈতিক যোগ্যতা প্রমাণে লড়াই করতে হবে? তাঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।”

আরও পড়ুন- অগ্নিগর্ভ ত্রিপুরা: CPIM কার্যালয়ে হামলা, পাশে দাঁড়িয়ে BJP -র তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্বের

advt 19

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...