Thursday, May 7, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি,সপ্তাহান্তে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে সেখানে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:ব্যর্থ দিল্লি সফর: দিনভর অপেক্ষা করিয়েও শুভেন্দুকে সাক্ষাতের সময় দিলেন না শাহ

বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে শনিবার থেকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। যা বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে।গত মঙ্গলবার নিম্নচাপের পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা থাকার জেরে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়। তবে গতকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। যদিও সপ্তাহান্তে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওয়া, হুগলি, নদীয়া ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে  রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

advt 19

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...