Saturday, March 14, 2026

পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম

Date:

Share post:

শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলামকে পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে শুক্রবার মামলা করার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা৷

এই মইদুল ইসলামকে গ্রেফতার করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর নানা ঘটনা ঘটেছে বেলেঘাটায়৷ তবে পুলিশ মইদুলকে সকাল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি৷

আরও পড়ুন:সাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস

শুক্রবার মইদুলের তরফে হাইকোর্টে পুলিশের এই আচরণের প্রতিবাদ জানিয়ে মামলা করার অনুমতি প্রার্থনা করা হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাশে৷ পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মইদুলের বক্তব্য, বৃহস্পতিবার রাতভর বেলেঘাটায় তাঁর শ্বশুরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ২০০ জন পুলিশ এসে বাড়িতে হামলা চালিয়েছে। মারধোর করেছে৷ বিচারপতিকে বলা হয়, একজন শিক্ষককে কি আগে নোটিশ দিয়ে বলা যেত না ? কি অপরাধ করেছি আমি? বারবার বলেছি, সব সহযোগিতা করব।তারপরেও পুলিশের এই আক্রমণ। এর পরই মইদুল ইসলামকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত মাসেই বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ জন এসএসকে শিক্ষিকা৷ সেই ঘটনায় মইদুলের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুলের বিরুদ্ধে মামলাও দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিধাননগর উত্তর থানা এবং বেলেঘাটা থানার পুলিশের একটি যৌথ দল বেলেঘাটা চাউলপট্টি এলাকায় মইদুলের শ্বশুরবাড়িতে হানা দেয়৷ সেই সময় সেখানেই ছিলেন ওই শিক্ষক নেতা৷ তাঁর বাড়ির বাইরে পুলিশি প্রহরা রয়েছে৷ মইদুল ইসলাম জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপের বিরোধিতায় তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হবেন৷ সেই মতোই শুক্রবার তিনি আদালতে মামলা করার অনুমতি চান৷ হাইকোর্টও সেই অনুমতি মঞ্জুর করেছে৷

advt 19

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...