Thursday, May 14, 2026

স্থগিত  ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, টুইট করে জানাল ইসিবি

Date:

Share post:

স্থগিত হয়ে গেল ভারত-ইংল্যান্ড ( India-england)পঞ্চম টেস্ট। টুইট করে জানান হল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (Ecb)তরফ থেকে।

শুক্রবার হওয়ার কথা ছিল ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা পজিটিভ আসার কারণে করোনা সংক্রমণের ভয়ে ভারতীয় দল টেস্ট খেলতে চাইছিল না। তারপর থেকেই জল্পনা বাড়ে পঞ্চম টেস্ট নিয়ে। শুক্রবার সকাল ম‍্যাচ না হওয়া নিয়ে একের পর এক খবর সামনে আসলেও,  বিসিসিআই এবং ইসিবির পক্ষ থেকে সরকারিভাবে জানান হচ্ছিল না কিছুই। কিন্তু  দুপুরে  ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট স্থগিত করা হল। এদিন ইসিবির পক্ষ থেকে এক  বিবৃতিতে জানানো হয়েছে যে, শিবিরে একাধিক করোনা সংক্রমণের কারণে, পঞ্চম টেস্টে দল নামাতে পারছে না ভারত, আর এর জেরে ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ স্থগিত।”

যদিও সিরিজটি ভারত জিতেছে কিনা, সে নিয়ে এখনও অবধি সরকারি কোনও কিছু জানায়নি ইসিবি। যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় রয়েছে এই সিরিজ, ফলে আগামী বছরের ইংল্যান্ড সফরে এই বাতিল টেস্টটি আয়োজিত হতে পারে। যদিও এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, ইসিবি ও বিসিসিআই। সিরিজে  ২-১ এগিয়ে বিরাট কোহলির দল।

আরও পড়ুন:ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়

 

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...