Wednesday, June 24, 2026

পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

Date:

Share post:

বিজেপি নেতা দেবদত্ত মাজি ( Devdutta Majhi)-র বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার এক হোমগার্ডের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এন্টালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জিতেন্দ্র শর্মা নামে ওই হোমগার্ড বিজেপি নেতার হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তিনি উল্টোডাঙ্গা থানায় কর্মরত। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের সামনে বিজেপি নেতা দেবদত্ত মাজি (BJP Leader Devdutta Majhi) তাঁকে মেরেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন – বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ড সরছে সাঁতরাগাছি বাস টার্মিনাসে
বিজেপি নেতার বিরুদ্ধে ১৮৬, ১৮৯, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৫০৬, ১২০বি, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন দুপুর ১ট নাগাদ অভিযুক্ত দেবদত্ত মাজি এবং আরও কয়েকজন বিজেপি সমর্থক এনআরএস হাসপাতালের অটোপসি বিভাগের কাছে জড়ো হয়েছিলেন।তাঁদের বিরুদ্ধে অভিযোগ, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের বিধি ভেঙেছেন তারা।

সেই সময় ওই ব্যক্তি অভিযোগকারীকে চড় মেরেছে এবং তাঁকে ধাক্কা দিয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে।

 

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...