Sunday, June 14, 2026

দুর্গারূপী মুখ্যমন্ত্রীর কোলে গণেশ, মালদহের জাগরণ সংঘের অভিনব গণেশ পুজো 

Date:

Share post:

গণেশ চতুর্থীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গারূপে গড়ে তার কোলে গণেশ বসিয়ে প্রতিমা তৈরি করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার জাগরন সংঘ ক্লাব। মণ্ডপ সাজসজ্জা ও প্রতিমা নির্মাণে রয়েছে অভিনবত্ব । হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘ ক্লাবের এই অভিনব প্রতিমা স্থানীয় স্থানীয় মানুষজন তো বটেই বহু দূর দূরান্তের দর্শনার্থীদের মনও কেড়েছে । তাই প্রতিমা দেখতে উপচে পড়েছে ভিড় । ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিগত ১০ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশভূজা দুর্গার মত রক্ষা করে চলেছেন। একের পর এক জন-কল্যাণকর প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকার। আর নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে তার দশভূজা মূর্তি বানানো হয়েছে এবং তার কোলে দুর্গার পুত্র গণেশকে বসিয়ে চলছে গণেশ বন্দনা। এরমধ্যে আপত্তির কিছু দেখছেন না তারা। এদিন মণ্ডপে দেখা গেল দেবী দুর্গার মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা শাড়ি পরে দশ হাতে কন্যাশ্রী, সবুজ সাথীর মত প্রকল্পের চিত্র হাতে নিয়ে দুই হাতে গনেশকে ধরে দাঁড়িয়ে আছেন। প্রথমবারের এই পুজো উদ্বোধন করতে আসেন জেলা তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, জেলা ছাত্র সভাপতি প্রসূন রায়, জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, ব্লক ছাত্র সভাপতি বিমান ঝাঁ, যুব হরিশ্চন্দ্রপুর ১ ও ২ সভাপতি জিয়াউর রহমান, মনোতোষ ঘোষ প্রমূখ। ফিতা কেটে গণেশ পূজার সূচনা করেন জেলা তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ও ক্লাব সম্পাদক বুলবুল খান জানান আমাদের এই ক্লাব তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা পরিচালিত। মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার মত আমাদের পশ্চিমবঙ্গবাসীর সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছে। জন-কল্যাণকর প্রকল্পের মাধ্যমে ধনী-দরিদ্র সব মানুষের স্বার্থে কাজ করছেন। তাই আমরা ওনাকে সম্মান জানাতে দেবী দুর্গার মত রূপ দিয়েছে। এতে অন্যায়ের কিছু নেই।

advt 19

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...