Friday, June 5, 2026

ব্রিকস বৈঠকেও আফগানিস্তান ইস্যু!

Date:

Share post:

ব্রিকস (BRICS) সম্মেলনেও এবার আলোচনায় উঠল আফগানিস্তান ইস্যু। সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবারের সম্মেলনে ভারত ছাড়াও চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা যোগ দিয়েছে। আফগানিস্তানের চলতি পরিস্থিতিতে এই সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছে কূটনৈতিক মহল। আফগানিস্তানের নয়া তালিবান জমানার ভবিষ্যৎ নিয়ে কমবেশি সংশয় রয়েছে সবারই।

ব্রিকস বৈঠকে আফগানিস্তান নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আফগানিস্তানের চলতি পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেন, আমেরিকার হঠকারী সিদ্ধান্তের জন্যই আফগানিস্তানের এই করুণ পরিস্থিতি। হঠাৎ করেই তারা আফগানিস্তান থেকে সমস্ত সেনা তুলে নিয়ে ওই দেশের মানুষকে এক চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলে বার্তা দিয়েছিল ভারত। এবার তাতে সুর মেলাল অন্য দেশগুলিও।

বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল পদ্ধতিতে ব্রিকস সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। নিজের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক প্রভাবশালী সংগঠন হয়ে উঠেছে ব্রিকস। আজকের দিনে গোটা দুনিয়াটাই একসূত্রে গাঁথা। তাই উন্নয়নের জন্য সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করলেন মোদি।

আরও পড়ুন- ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো advt 19

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...