Thursday, June 25, 2026

উপনির্বাচন: ভোট প্রচারে যেতে নারাজ অধীর চৌধুরী

Date:

Share post:

কোভিড বিধি-নিষেধ মেনে নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। তবে ভোটের আগেই হার স্বীকার করে নিল কংগ্রেস! (Congress)। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury) জানিয়ে দিলেন, শুধু ভবানীপুরই নয়, নিজের এলাকা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভাতেও ভোটপ্রচারে যাবেন না তিনি। শুক্রবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সংবাদমাধম্যের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের দুটি আসনে বিজেপি গোহারা হারবে। ভাগ্যক্রমে জেলায় দুটি আসন পেয়ে গেছে ওরা। বাকি সব জায়গায় গোহারা হয়েছে। অধীর বলেন, কংগ্রেসকর্মীরা এমন কিছু করবেন না যাতে বিজেপির সুবিধা হয়। সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী সরে দাঁড়িয়েছেন, সংযুক্ত মোর্চা থেকেও কেউ তাঁকে আমন্ত্রণ জানাননি। ফলে জঙ্গিপুর মহকুমার দুই বিধানসভায় ভোটপ্রচারে যাওয়ার ইচ্ছা নেই তাঁর।

অধীরবাবু বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী না দেওয়ার বিষয়টি মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীরা জানেন। ফলে জেলার দুই কেন্দ্রে কংগ্রেস এমন কিছু করবে না যাতে বিজেপির সুবিধা হয়। প্রসঙ্গত, ২১-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ২০ আসনের একটিও পায়নি কংগ্রেস। এমনকি নিজের এলাকা বহরমপুরের আসনটিও ধরে রাখতে পারেননি অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যের মানুষের বিপুল সমর্থন পেয়েছে বলে নিজেই স্বীকার করেন অধীর। ফলে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোটপ্রচার মুর্খামি হবে সেটা বিলক্ষণ জানেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। তাছাড়া গোটা দেশে অবিজেপি জোট শুরু হচ্ছে। সে কারণে আগেভাগেই ভোটের ময়দান থেকে কেটে পড়লেন অধীর বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

advt 19

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...