Thursday, June 25, 2026

বন্ধ আন্তর্জাতিক সাহায্য, সরকার গড়লেও বেকায়দায় পড়েছে তালিবান

Date:

Share post:

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবান নিজেদের মন্ত্রিসভা ঘোষণা করেছে। কিন্তু তাতেও স্বস্তিতে নেই তালিবান। এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। কিন্তু তাদের হাতে নেই অর্থের জোগান। অর্থ সংগ্রহের জন্য তালিবান নেতৃত্ব মরিয়া চেষ্টা চালালেও তাতে কোনও আশার আলো নেই।

এরই মধ্যে রাষ্ট্রসংঘ এক সতর্কবার্তায় জানিয়ে দিল, তালিবান সরকার যদি দ্রুত টাকা জোগাড় করতে না পারে তাহলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে আফগানিস্তান। সে দেশে খাদ্য সংকট দেখা দেবে। এতদিন আফগানিস্তানের মোট খরচের একটা বড় অংশ আসত বৈদেশিক সাহায্য হিসেবে। কিন্তু ১৫ অগাস্ট তালিবানরা দেশের ক্ষমতা দখলের পর সেই সাহায্য আসা বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা ও তার সহযোগী ৭টি দেশ মিলিতভাবে আফগানিস্তান সরকারের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ বিভিন্ন দেশে পড়ে রয়েছে। এতদিন মূলত নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ দ্বারাই আফগানিস্তানের অর্থভাণ্ডার নিয়ন্ত্রিত হত। কিন্তু তালিবান ওই অর্থ অপব্যবহার করবে বলেই তা আটকে দিয়েছে ফেডারেল রিজার্ভ। এরই মধ্যে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন কূটনীতিবিদদের জেফরি ডেলনেটিস রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন, তালিবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। কিন্তু সাহায্য বা স্বীকৃতি কখনওই এমনি দেওয়া যায় না। আগে তাদের সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। তবেই তালিবান সরকারকে সাহায্য বা স্বীকৃতি দেওয়া হবে। আমেরিকার এই মন্তব্যে আফগানিস্তানের সংকট আরও ঘোরালো হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

অন্যদিকে আফগানিস্তানের অর্থভাণ্ডার আটকে রাখার ঘটনার প্রতিবাদ জানিয়েছে চিন ও রাশিয়া। চিনের প্রতিনিধি গেং শুয়াং জানিয়েছেন, আটকে রাখা ওই সম্পত্তি আফগানিস্তানের। ওই সম্পদ দেশের উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত। এই অর্থ আটকে রাখার কোনও যুক্তি নেই। বৈদেশিক সাহায্য আটকে যাওয়ায় এই মুহূর্তে আফগানিস্তানের তালিবান সরকারের দমবন্ধ অবস্থা। চিন জানিয়েছে, তারা আফগানিস্তানকে প্রায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার সাহায্য করবে।

আরও পড়ুন- গণতান্ত্রিক কাঠামোয় সংখ্যাগরিষ্ঠের মতামতই চূড়ান্ত বলে জানাল সুপ্রিম কোর্ট

advt 19

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...