Thursday, May 14, 2026

তালিবানের সঙ্গে সংঘর্ষে পঞ্জশিরে প্রাণ হারালেন তদারকি প্রেসিডেন্ট আমেরুল্লাহ সালেহ-র ভাই রোহুল্লাহ সালেহ

Date:

Share post:

তালিবানের সঙ্গে সংঘর্ষে পঞ্জশিরে (Panjshir) প্রাণ হারালেন রোহুল্লাহ সালেহ (Rohullah Saleh)৷ যিনি প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট এবং তদারকি প্রেসিডেন্ট আমেরুল্লাহ সালেহ-র (Amrullah Saleh) ভাই৷ অত্যাচারের পর তাঁকে নৃশংসভাবে খুন করেছে তালিবান যোদ্ধারা৷

আমেরুল্লাহ সালেহ-র পরিবারও খুনের কথা স্বীকার করে নিয়েছে৷ জানিয়েছে, রোহুল্লাহকে খুনের পর উল্লাসে মেতে ওঠে জঙ্গিরা৷ বলে, ওর শরীর পচে যাওয়া উচিত৷

তালিবানের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে পঞ্জশির৷ দুর্গম এই উপত্যকা দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তালিবান৷ প্রতিদিন প্রতিরোধ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে জঙ্গিদের৷ তালিবানের দাবি, পঞ্জশিরের অনেক এলাকা তাদের দখলে চলে এসেছে৷ রাজধানী বাজারাকেও পতন হয়েছে৷ যদিও উত্তরের জোটের নেতারা তালিবানের কাছে মাথা নত করেননি৷ তাঁরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু তালিবানের সঙ্গে যুদ্ধে যেভাবে একের পর এক প্রতিরোধ বাহিনীর শীর্ষস্তরের কমান্ডাররা প্রাণ হারাচ্ছেন তাতে পঞ্জশিরের নিরাপত্তা নিয়ে সকলের মধ্যে তৈরি হয়েছে সংশয়।

এরই মধ্যে খবর মিলেছে, পঞ্জশির ছেড়ে চলে গিয়েছেন আমেরুল্লাহ সালেহ এবং আহমেদ মাসুদ৷ তাঁরা নাকি আশ্রয় নিয়েছেন তাজিকিস্তানে৷ কিন্তু তাজিকিস্তানের রাষ্ট্রদূত বুধবার জানান, মাসুদ এবং আমেরুল্লাহ পঞ্জশিরেই আছেন৷ তাঁরা কোথাও পালাননি৷

 

advt 19

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...