Tuesday, June 23, 2026

নার্সিংহোম ও প্রসূতি কেন্দ্রের জন্য নয়া নিয়ম লাগু করল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

চিকিৎসা পরিষেবা(treatment facility) আরও অত্যাধুনিক করতে এবার পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর(State health Department)। রাজ্যের সমস্ত নার্সিংহোম(nursing Home) ও প্রসূতি কেন্দ্রগুলিতে না নিয়ম লাগু করার নির্দেশ জারি করা হয়েছে। জানানো হয়েছে, ১৫ শয্যা পর্যন্ত নার্সিংহোম বা মাতৃ ও প্রসূতিকেন্দ্রে ন্যূনতম একজন রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) থাকতেই হবে।

আরও পড়ুন:অনুসরণ নয়, তালিব অধ্যুষিত আফগানিস্তানকে স্বীকৃতির বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, নার্সিংহোম বা প্রসূতি কেন্দ্রে ১৫টি করে শয্যা বাড়লে একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে। ১০০ শয্যার নার্সিংহোম পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকবে। এরপর থেকে প্রতিটি ২০ শয্যা বৃদ্ধিতে আরও একজন করে আরএমও রাখতে হবে। এই নিয়ম প্রযোজ্য থাকবে ১০১ থেকে ২০০ শয্যা পর্যন্ত। এরপর থেকে প্রতি ২৫ শয্যায় একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে ২০১ থেকে ৩০০ শয্যা পর্যন্ত। ৩০০’র বেশি শয্যার নার্সিংহোমের ক্ষেত্রে প্রতি ৫০টি অতিরিক্ত শয্যায় একজন করে অতিরিক্ত আরএমও রাখতে হবে। ১৫ শয্যার নার্সিংহোমে কমপক্ষে চারজন প্রশিক্ষিত নার্স রাখতে হবে। এরপর থেকে প্রতি পাঁচটি করে শয্যাবৃদ্ধিতে একজন করে অতিরিক্ত নার্স রাখতে হবে।

advt 19

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...