Wednesday, May 13, 2026

হরিদেবপুরে লেদ কারখানায় উদ্ধার গলার নলি কাটা মৃতদেহ, তদন্তে পুলিশ

Date:

Share post:

শহরের এক নৃশংস খুনের ঘটনা ঘটলো হরিদেবপুরে(haridevpur)। হরিদেবপুর থানা এলাকার চক রামনগরে লেদ কারখানার ভেতরে মিলল এক ব্যক্তির গলাকাটা দেহ(dead body)। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তপন দে(৫৫)(Tapan Dey)।

মৃতের পরিবারের দাবি, গতকাল রাত ১১ টার পরও ওই ব্যক্তি বাড়ি না ফেরায় কারখানার পাশেই বাপের বাড়িতে ফোন করে খোঁজ নেন স্ত্রী। শ্বশুরবাড়ির সদস্যরা গিয়ে কারখানার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যবসায়ীকে। সেই রাতেই গোটা ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থল লালবাজারের হোমিসাইড শাখা, আনা হয় আনা হয় স্নিফার ডগ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। জানার চেষ্টা চলছে ব্যবসায়ীক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশের জেরে এই খুন।

আরও পড়ুন:নার্সিংহোম ও প্রসূতি কেন্দ্রের জন্য নয়া নিয়ম লাগু করল স্বাস্থ্য দফতর

উল্লেখ্য, সম্প্রতি পর্ণশ্রীতে মা-ছেলের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। সেই ঘটনার রহস্য ভেদে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। পর্ণশ্রী পর পর এবার হরিদেবপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় শহরে ফের চাঞ্চল্য ছড়াল।

advt 19

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...