Monday, May 18, 2026

৩৩ ঘণ্টা লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানল মুম্বইয়ের নির্যাতিতা

Date:

Share post:

৩৩ ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন মুম্বইয়ের(Mumbai) নির্যাতিতা। রাজওয়াড়ি হাসপাতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হাসপাতালের(Hospital) তরফে জানানো হয়েছে, নৃশংস অত্যাচার চালানো হয়েছিল মহিলার উপর। যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নৃশংস অত্যাচারের জেরেই মৃত্যু হয়েছে নির্যাতিতার।

শুক্রবার ভোরে মুম্বই পুলিশের(Mumbai Police) কাছে খবর আসে মুম্বইয়ের সাকি নাকা এলাকায় টেম্পার ভিতর এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইমতো তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে প্রদেশ। দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। প্রায় ৩৩ ঘণ্টা ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নির্যাতিতা। চিকিৎসকরাও তাকে বাঁচানোর সাধ্যমত চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী ওই মহিলার।

আরও পড়ুন:সাতসকালেই চেতলায় ডোর টু ডোর প্রচারে ফিরহাদ হাকিম

এদিকে এই ঘটনায় পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ৪২ বছর বয়সী মোহিত চৌহানকে। তার বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে। কিন্তু কেন ওই মহিলাকে এ ভাবে নৃশংস ধর্ষণের শিকার হতে হল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত মোহিতের সঙ্গে আরও বেশ কয়েকজন এই ঘটনায় যুক্ত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

advt 19

 

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...