Saturday, May 16, 2026

সব সময় সাধারণ মানুষের পাশে বিধায়ক কাঞ্চন মল্লিক, খুশি এলাকাবাসী

Date:

Share post:

সবসময় মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। সপ্তাহে দু’দিন করে কানাইপুর শাস্ত্রীনগরে বিধায়কের কার্যালয়ে বসে সাধারণ মানুষের সমস্ত অভাব-অভিযোগ শুনছেন ও তার প্রতিকার করছেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

আরও পড়ুন: ভোটের আগে দুধ দোওয়ানো-কাপড় কাচা সব করেছিলেন, বিধায়ক হওয়ার পর আর পাত্তা নেই বিজেপির মধুসূদনের

শুধু কানাইপুরেই না কোন্নগর, উত্তরপাড়াসহ সব দফতরেই বিধায়ক সপ্তাহে দু’দিন করে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিরোধীদের মূল বক্তব্য ছিল তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক বহিরাগত তাঁকে ভোটে জেতালে মানুষ পরিষেবা পাবেনা। কিন্তু তাও উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের উপর ভরসা রেখে তাঁকে বিপুল ভোটে জেতায়। জেতার পরে বিরোধীদের সমস্ত অভিযোগকে মিথ্যা প্রমান করে প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

উত্তরপাড়া বিধানসভার মানুষরাও খুশি অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যাবহার ও কাজকর্মে। এছাড়াও বিধায়ককে দরকারে কাছে পাচ্ছেন সাধারণ মানুষ। তাতে খুশি তারা।

advt 19

 

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...