Friday, April 3, 2026

পুজোর আগেই সুখবর, ফের বাড়ানো হচ্ছে মেট্রো

Date:

Share post:

পুজোর আগেই সুখবর। ফের বাড়ানো হচ্ছে মেট্রো। করোনার তৃতীয় ঢেউ এড়াতে  আগামী বুধবার থেকে চালু হচ্ছে আরও ১০ টি মেট্রো রেল। সোমবার রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলবে বাড়তি মেট্রো গুলি। সোম থেকে শুক্রবার পর্যন্ত   সকাল ও সন্ধে ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালু থাকবে।
এতদিন পর্যন্ত ২৪৬ টি মেট্রো চলত আপ-ডাউন মিলিয়ে। তা বেড়ে মোট ২৫৬ টি করা হল। সব মিলিয়ে সোম থেকে শুক্র পর্যন্ত ২৫৬ টি মেট্রো চালানো হবে।  ১২৮ টি আপে এবং ১২৮ টি ডাউনে।  সকাল ৭ টা ৩০ মিনিটে দক্ষিণেশ্বর,  দমদম ও কবি সুভাষ থেকে মিলবে এই পরিষেবা। দমদম ও  কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩০ মিনিটে। কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা ১৮ মিনিটে।

 

advt 19

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...