Wednesday, June 3, 2026

কলকাতাতেও ভাইরাল নিউমোনিয়ার প্রকোপে হাসপাতালে ভর্তি ২০ জন শিশু

Date:

Share post:

জলপাইগুড়ির পর এবার জ্বর,সর্দি, পেটখারাপ নিয়েও কলকাতায় হাসপাতালগুলিতেও ভর্তি হচ্ছে শিশুরা। পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি ২০ জন শিশু। এদের ৮ জন ভর্তি আইসিইউতে। অসুস্থদের সবাই ডেঙ্গি, ম্যালেরিয়া ,করোনা নেগেটিভ হলেও তাদের মধ্যে ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্তের সংখ্যা বেশি।

আরও পড়ুন:পরপর তিনদিন নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু

এ বিষয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, শীতের মরশুম শুরুর আগে বা শেষে শিশুদের মধ্যে এই প্রবণতা প্রতি বছরই দেখা যায়।গত ৩-৫ সপ্তাহে এই ভাইরাল নিউমোনিয়ার প্রার্দুভাব আরও বেড়েছে। বাচ্চারা ভাইরালে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকের মতে বাড়ির বড়দের থেকেই শিশুদের মধ্যে এই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে তাঁদের মাস্ক পড়ার পরামর্শ দেন তিনি।

advt 19

 

 

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...