Thursday, May 14, 2026

আইপিএলে দুই নতুন দলের বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে : সূত্র

Date:

Share post:

আগামী বছর থেকে হতে চলেছে দশ দলের আইপিএল( Ipl)। আর তার জন‍্যই আগামী ১৭ অক্টোবর এই দুই নয়া দলের নিলামের বিড করা হতে পারে। আর এই বিডিং সংক্রান্ত যাবতীয় আলোচনা চলবে আগামী ২১ সেপ্টেম্বর অবধি। আর শেষে ৫ অক্টোবরে এই বিডগুলি বাছাই করা হবে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই সংক্রান্ত এক সূত্র বলেছেন,”আগামী ১৭ অক্টোবর এই বিডিং আয়োজিত হবে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ২১ সেপ্টেম্বর অবধি প্রদান করা হবে।”

২০২২ সালে কোন নতুন দু’টি শহরকে দেখা যাবে তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীর। তবে বিসিসিআইয়ের  তরফে এখনও তারিখ জানানো হয়নি। সূত্রের খবর, আইপিএলের দল কেনার জন্য সংস্থার মোট সম্পত্তি আড়াই হাজার কোটি টাকা হতে হবে। একটি দল কেনার জন্য অন্তত দুই হাজার কোটি টাকা খরচ করতে হবে। আইপিএলে নতুন শহর হিসেবে উঠে আসছে আমেহদাবাদ, কটক, গুয়াহাটি, ধর্মশালা, ইন্দর, এবং লখনৌ-এর নাম।

আরও পড়ুন:সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...