Thursday, May 14, 2026

শহরের প্রাণকেন্দ্রে ‘জাগো বাংলা’ স্ট্যান্ড

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের মুখপত্র দৈনিক ‘জাগো বাংলা’ স্ট্যান্ড এর উদ্বোধন হলো বিধাননগর হাডকো মোড়ে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়,বিধায়ক তাপস রায়, স্বপন সমাদ্দার , জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত , সাংসদ ডা: শান্তনু সেন, ৩২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রেয়া পাণ্ডে, পিয়াল চৌধুরী ও আর অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররাও উপস্থিত ছিলেন । আগামী দিনে এই ধরণের আরও স্ট্যান্ডের উদ্বোধন হবে শহরের অন্যত্র বলে জানান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সবাই সাংসদকে শুভেচ্ছা জানান।


তাপস রায় বলেন, কোনও প্রতিকূলতাই তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না। সাধারণ মানুষ যাতে দৈনিক মুখপত্র জাগো বাংলা প্রত্যেক দিন পড়ার সুযোগ পান, সেই উদ্দেশ্যেই এই স্ট্যান্ডের উদ্বোধন ।নতুন রূপে ‘জাগো বাংলা’ যেভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেন সবাই ।

আরও পড়ুন- চলতি মেয়াদে ১৯ সাংসদকে হারালো জাতীয় সংসদ

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...