Tuesday, May 12, 2026

এবার পেট্রোল-ডিজেলে GST? সিদ্ধান্ত নিতে বৈঠক শুক্রবার

Date:

Share post:

পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি দীর্ঘদিনের। এবার কি সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র? সূত্রের খবর, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেশজুড়ে পেট্রোপণ্যের দাম যখন আকাশ ছোঁয়া, তখন তাকে জিএসটির আওতায় আনা নিয়ে বৈঠকে বসতে চলছে জিএসটি (GST) কাউন্সিল। দেশজুড়ে একই হারে পেট্রোপণ্যের উপর কর বসানোর বিষয় নিয়ে আলোচনা করবে গুডস অ্যান্ড সার্ভিস কাউন্সিল। শুক্রবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Niramala Sitaraman) নেতৃত্বে কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। নির্মলা সীতারমণ এবং প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Darmendra Pradhan) দুজনেই কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন পেট্রল-ডিজেলকে (Petrol-Diesel) এবার জিএসটির আওতায় আনতে পারে কেন্দ্র।

পেট্রোপণ্য জিএসটি লাগু হলে গ্রাহকদের খরচ এবং সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিশাল পরিবর্তন হবে। বিষয়টি নিয়ে কাউন্সিলকে ভাবনাচিন্তা করতে বলেছিল আদালতও। পেট্রোপণ্য জিএসটির আওতায় এলে কর নিয়ে জটিলতাও অনেকটা কমবে বলে মত বিশেষজ্ঞদের। একইসঙ্গে পেট্রল-ডিজেলের দাম একধাক্কায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- কলকাতায় এসে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া

advt 19

 

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...