Thursday, May 14, 2026

শেষ হল “কল্পতরু” মমতার দুয়ারে সরকার! সাড়ে ৩ কোটির মধ্যে লক্ষ্মী ভাণ্ডারেই ২ কোটি আবেদন

Date:

Share post:

তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্যজুড়ে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “দুয়ারে সরকার” কর্মসূচি। গত ১৬ আগস্ট থেকে একমাস যাবৎ এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পে ৩ কোটি ৫৬ লক্ষেরও বেশি মানুষ যোগদান করেছেন। এই প্রকল্পের উচ্ছসিত প্রশংসা করে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের আগেই অভিন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই শিবিরে যোগদান করার জন্য।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথমবার শুরু হয় এই প্রকল্প। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, জয় জোহার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পাওয়া যায় এই শিবিরে। শিবিরের প্রথম দফায় সবথেকে বেশি চর্চিত প্রকল্প ছিল স্বাস্থসাথী কার্ড। এই বছর আগস্ট মাসে শুরু হওয়া শিবিরের দ্বিতীয় দফায় স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন ছিল ৬৫ লক্ষেরও বেশি। তবে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার ব্যাপারে মানুষের উৎসাহ লক্ষণীয়। এখনও অবধি প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বলে জানা গেছে। প্রথম দিন থেকে দুয়ারে সরকার প্রকল্প ঘিরে মানুষের উত্তেজনা লক্ষণীয়। খাদ্য সাথী প্রকল্পে আবেদন ছিল ২৭ লক্ষেরও বেশি। রাজ্যজুড়ে সবমিলিয়ে “দুয়ারে সরকার” শিবিরের সংখ্যা ছিল ৯১,৮৬৮।

২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুরু হওয়া দুয়ারে সরকার প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলে মনে করেন অনেকে। তাদের মতে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা, নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে অন্যতম ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা নবান্নের

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...