Tuesday, June 23, 2026

আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা নবান্নের

Date:

Share post:

ভোটে রাজনৈতিক হিংসা প্রতিরোধে এবার আরও কড়া হল রাজ্য ৷ কারণ, রাজ্যে তিন আসনে ভোট আসন্ন । এর মধ্যে ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভায় নির্বাচন রয়েছে 30 সেপ্টেম্বর । বুধবার নবান্নে এই তিন বিধানসভার নির্বাচন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা । এই বৈঠক থেকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে কড়া হাতে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা দিয়েছি আমরা । তাই নির্বাচন চলাকালীন এমন কোনও ঘটনা যেন না ঘটে যার কারণে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে ।

মুর্শিদাবাদ এবং দক্ষিণ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার জেলা প্রশাসনকেও আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে । ভোটের আগে এই সমস্ত জেলাগুলিতে যাতে কোনও রাজনৈতিক অশান্তি না হয়, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলেছে নবান্ন । কোথাও কোনও ঘটনা ঘটলে রাজনৈতিক রং না দেখে তা কড়া হাতে দমন করতে হবে বলে এদিন জানান মুখ্যসচিব ।

পুলিশ কমিশনারদের মুখ্যসচিব নির্দেশ দিয়ে বলেন, “আপনারা আইন-শৃঙ্খলার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিন ।উপনির্বাচনের আগে শহর কলকাতা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং । ভোট চলাকালীন যে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার কোনও খামতি রাখতে নারাজ নবান্ন ।

 

advt 19

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...