Saturday, June 13, 2026

নুসরত-পুত্রের বাবা যশই, বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসতেই জল্পনার অবসান

Date:

Share post:

জল্পনার অবসান ঘটিয়ে নুসরত-পুত্রের পিতার নাম ফাঁস! কলকাতার পুরসভার ওয়েবসাইটে দেখা গেল, অভিনেত্রীর পুত্রের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। মায়ের নাম নুসরত জাহান রুহি। এমনকি ঈশানের পদবীও তার বাবার। অর্থ্যাৎ নুসরতের ছেলের পুরো নাম ঈশান জে দাশগুপ্ত।

আরও পড়ুন:৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স

 

প্রসঙ্গত গত শনিবার যশকে নিয়ে পুরসভায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের চিকিৎসক সুব্রত রায়চৌধুরির থেকে পুত্রের শংসাপত্রে বাবার নামের জায়গায় ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্য জেনে নেন নুসরত। নিয়ম অনুযায়ী বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে সব তথ্য পাওয়া যায়। সেখানে শুধুমাত্র মা হিসেবে তাঁর নাম নথিভুক্ত করলে শংসাপত্র মিলবে কিনা সে বিষয়েও নাকি খোঁজখবর নেন নুসরত। জানা গিয়েছে পুরসভার স্বাস্থ্য বিভাগ জন্ম সংসাপত্রের ওয়েবসাইট আপডেট করতেই নাকি বেরিয়ে আএ সমস্ত তথ্য।

প্রসঙ্গত, নুসরতের  অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পিতৃপরিচয় নিয়ে শুরু হয় কাদাছোঁড়াছুঁড়ি। বিভিন্ন ধরণের কুটক্তির শিকার হতে হয় তাঁকে। তাঁর সন্তানের পিতৃপরিচয় সরাসরি অস্বীকার করেন নুসরতের স্বামী নিখিল জৈন। এমনকি তিনি এও জানান বিগত ছমাসের বেশি তাঁরা আলাদা থাকেন। এরপরই ওঠে গুঞ্জন। যদিও নেটমাধ্যমে যশের সঙ্গে নুসরতের একাধিক ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেন তাঁর অনুরাগীরা। তবুও  নুসরত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। বার্থ সার্টিফিকেট সামনে আসার পর সকলের কাছে নুসরত-পুত্রের বাবার নাম প্রকাশ্যে এল।

advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...