Saturday, June 13, 2026

শনিবার থেকে ভবানীপুরে ভোট প্রচারে অভিষেক

Date:

Share post:

শনিবার থেকে ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ভবানীপুর নয়, মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও তিনি প্রচারে যাবেন। এর মাঝেই থাকছে তাঁর ত্রিপুরার সাংগঠনিক কর্মসূচি।
ভবানীপুর-সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের দিকে তাকিয়ে রাজনৈতিকমহল। ভবানীপুরে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভোটে জেতার মার্জিনে কোন রেকর্ড তৈরি করেন, সে নিয়ে রাজনৈতকমহলে চাপা উত্তেজনা। ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে। এবার প্রচারে সাংসদ অভিষেক। তাঁর প্রচারকে কেন্দ্র করে নিশ্চিতভাবে ঝড় উঠবে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। অভিষেক যাবেন জঙ্গিপুর- সামশেরগঞ্জেও। সেখানে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব প্রচারে নেমে পড়েছেন। তবে এর মাঝেই ত্রিপুরায় ২২শে সেপ্টেম্বর কী হয়, সেদিকে তাকিয়ে অনেকেই। সেদিন তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় ফের বিজেপি সরকারের পুলিশ বাধা দেওয়ার সম্ভাবনা প্রবল। আর তা হলে এবার তৃণমূল যে আদালতে যাবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফলে আগামী দু’সপ্তাহ রাজনৈতিকমহল উত্তপ্ত থাকবে।

advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...