Wednesday, June 3, 2026

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পর অভিষেককে চিঠি যা জানালেন অর্পিতা

Date:

Share post:

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (MP) পদ থেকে আচমকা ইস্তফা (Resign) দিয়েছেন তৃণমূলের (TMC) অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। যদিও সাংসদ হিসেবে অর্পিতার মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু তার প্রায় ৫ বছর আগেই হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অর্পিতা ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abishek Banerjee)  ইতিমধ্যেই চিঠি লিখে ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন।
অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়েছেন, ”বিধানসভা ভোটে দলের অভূতপূর্ব ফলাফলের পর থেকেই ভাবছিলাম, আরও কীভাবে ভালো করে সংগঠনের কাজ করা যায়। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই। আমার মনে হয়, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব।”
পেশায় নাট্যকর্মী হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক জীবনে পা রাখার পর দল তাঁকে অনেক কিছু দিয়েছে। সেজন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছেন অর্পিতা ঘোষ। তাঁর কথায়, ”তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। উপভোগও করেছি। লোকসভার সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।”
তবে হঠাৎ অর্পিতার এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি অসমর্থিত সূত্র বলছে, দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ২০২৪ লোকসভাকে পাখির চোখ করে অর্পিতা ঘোষের পরিবর্তে সর্বভারতীয়স্তরের কোনও নেতাকে পাঠানো হতে পারে রাজ্যসভায়। সেদিকেও এখন নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। যদিও ২০১৯-এর ভোটে বালুরঘাট আসনটি চলে যায় বিজেপির দখলে। হেরে যান অর্পিতা ঘোষ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূলের জন্য অর্পিতার এই ইস্তফা নতুন স্ট্রাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advt 19

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...