Friday, June 26, 2026

ফের দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজার পার, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

গত কয়েকদিন পর ফের বাড়ল দেশের করোনার দৈনিক সংক্রমণ। গত চারদিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। এনিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন।

আরও পড়ুন:“লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার কোটি টাকা করতে পারে রাজ্য

উদ্বেগ বাড়িয়ে আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগী কম হওয়ার সংখ্যা অব্যাহতই রয়েছে। দেশে এই মূহুর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন।

এখনও দেশের দৈনিক আক্রান্তের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৮১ জন।দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। এরপরই ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে মিজোরামে সংক্রমণ বাড়ছে। কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না উত্তর-পূর্বের এই রাজ্যে।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...