Tuesday, June 9, 2026

নজিরবিহীন: কমিশনের নোটিশ নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য টিব্রেওয়ালের, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে নজিরবিহীন, অপমানজনক প্রতিক্রিয়া ভবানীপুরের বিজেপি (Bjp) প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal)। বললেন, “এরকম নোটিশ আমি একশো পাই, দেড়শো পড়ি, দু’শো ছিঁড়ি।” এই মন্তব্য অপমানজনক বলে তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটা কমিশনের সম্মানে আঘাত। এটাই বিজেপির সংস্কৃতি। তারা মনে করে কমিশন তাদের নিজেদের জায়গা। তাদেরকে যা খুশি বলা যায়।” এ বিষয়ে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হতে পারে বলে ইঙ্গিত দেন কুণাল। অপর তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় (Boiswanar Chatterjee) বলেন, টিব্রেওয়াল নিজে একজন আইনজীবী হয়ে কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটাই বিস্ময়কর। এটাই প্রমাণ হচ্ছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে, ধুনুচি নাচের সঙ্গে শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এই ঘটনার জেরে কোভিড (Covid) বিধি ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জবাব চেয়ে বুধবার তাঁকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (Election Commission)। বুধবারই কমিশনের শোকজের উত্তর দিলেও, প্রিয়াঙ্কা যে চিঠির সম্পর্কে সংবাদমাধ্যমে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন।

দলীয় প্রার্থীর এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধতে বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, নির্বাচন কমিশন তাঁদের কাছে সম্মানীয়। সবসময় কমিশনের নোটিশকে তাঁরা গুরুত্ব দেন। তবে, টিব্রেওয়াল ঠিক কী বলেছেন, তা জয়প্রকাশ জানেন না।

 

advt 19

 

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...