Sunday, June 7, 2026

ফের শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের বাসিন্দাদের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি আবার শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা।ঠিক হয়েছে, প্রথমে হলদিবাড়ি- চিলাহাটি সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল শুরু হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে দ্রুত হলদিবাড়ি-চিলাহাটি সীমান্ত দিয়ে যাত্রীবাহীট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার তোফিক হুসেইন।

গত বছর করোনার প্রকোপ শুরুর পরে বিমানের মতোই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচলও। বিমান চলাচল করার উদ্যোগ নেওয়ার পরে, দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানো নিয়ে দাবি উঠছিল। কারণ অনেক সাধারণ মানুষ, যাদের নানা কাজে বাংলাদেশ থেকে ভারতে, বিশেষ করে কলকাতা আসতে হয় তাদের সবার পক্ষে বিমানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চালু হবে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে কোচবিহারের হলদিবাড়ি দুরত্ব মাত্র ৫ কিলোমিটার। হলদিবাড়ি বাংলাদেশের নীলফামারি জেলার রংপুর বিভাগে চিলাহাটি থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত।

আরও পড়ুন- কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান-পদ থেকে অপসারিত শুভেন্দু

এই পথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার আগে হলদিবাড়ির রেলওয়ে স্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের আধিকারিকরা। হাইকমিশনের বিজনেস চিফ মহম্মদ মামসুল আরিফ ও শিলিগুড়ির সোনালী ব্যাংক ম্যানেজার জাবেদূর আলম এই নিয়ে বৈঠকও করেছেন। বৈঠকের পরেই তৌফিক হুসেইন জানিয়েছেন, তাঁরা খুব শীঘ্রই চিলাহাটি ও হলদিবাড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করবেন।
ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার ক্ষেত্রে দুই দেশই সবুজ সংকেত দিয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ থেকে পর্যটক ভিসা দেওয়াও শুরু হবে।

 

advt 19

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...