Wednesday, June 24, 2026

যোগীর পথেই মোদি! কেন্দ্রের সাফল্য দেখাতে লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ

Date:

Share post:

যোগী বিতর্ক শেষ হতে না হতেই ফের ফের মুখ পুড়ল বিজেপি-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে বিজেপির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। টুইটারে সেই ভিডিয়োতে মোদি সরকারের সাফল্য দেখাতে গিয়ে লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অনেকে তা চিহ্নিত করেছেন। টুইটারে এরকম একটি অভিযগ উঠে আসতেই ঝড় ফের বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:পরীক্ষার হলে ছোট পোশাক পরা তরুণীকে পর্দায় মুড়লেন শিক্ষক! শিরোনামে সেই বিজেপি শাসিত রাজ্য

দেশে মোদির সাফল্য তুলে ধরতে বিজেপির টুইটার হ্যান্ডেল ২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে মোদি সরকার দেশের অনান্য কাজ সফলতার সঙ্গে করছেন এবং শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় বিপুল পরিবর্তন এনেছেন বলে দাবি করা হয়েছে। ২ মিনিট ২২ সেকেন্ডের পরই একটি ছবি এই ‘ভালো’ ‘ভালো’-র তাল কেটেছে। ওই ছবিটি লস অ্যাঞ্জেলসের বলে দাবি করে বলা হয়েছে।

প্রসঙ্গত,সম্প্রতি উত্তরপ্রদেশে যোগী সরকারের সাফল্য দেখাতে গিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রের পাতা জুড়ে উড়ালপুলের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে যে উড়ালপুলের ছবি দেকানো হয়েছিল,তা পশ্চিমবঙ্গের মা উড়ালপুল ছিল। যা নিয়ে রাজনৈতিক সংঘাত চরমে উঠেছিল। ফলে মুখ পুড়েছিল বিজেপির। এবার আবারও একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...