Friday, May 15, 2026

কাবুলে ড্রোন হামলার দায় স্বীকার আমেরিকার, মৃত্যু হয়েছিল সাত শিশুসহ ১০ আফগানের

Date:

Share post:

কাবুলে ড্রোন হামলার দায় স্বীকার করলেন মার্কিন জেনারেল। তালিবান জঙ্গিগোষ্ঠী কাবুল দখলের পর গত ২৯ এয়ারস্ট্রাইক করেছিল মার্কিন বাহিনী। সেই হামলায় মৃত্যু হয়েছিল সাতজন শিশুসহ ১০ আফগানের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, “তদন্তের ফলাফল পর্যালোচনা করার পর, আমি এখন নিশ্চিত হয়েছি যে সেই হামলায় সাতজন শিশু সহ আরও তিনজনের মৃত্যু হয়েছিল।”

আরও পড়ুন: ভবানীপুর উপনির্বাচন: আজ থেকে নেত্রীর সমর্থনে প্রচার ও জনসংযোগ অভিষেকের

গোটা আফগানিস্তান যখন তালিবান কবলে তখন  থেকে উদ্ধারকার্য শুরু করেছিল বাইডেন প্রশাসন। উদ্ধারকার্য চলাকালীনই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ হয়। পর পরই কাবুলের বিভিন্ন জায়গায় আরও দুটি থেকে তিনটি বিস্ফোরণ হয়। জানা গিয়েছিল, এই আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় মোট ১৩০ জনের।

ওই হামলার দায়স্বীকার করেছিল আইসিসের শাখা সংগঠন আইসিস-কে। তারপরই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। কমান্ডর কেনেথের কথায়, “আমাদের সেনার উপরে যে হামলা চলছিল, তা থেকে সুরক্ষা দিতেই ওই এয়ারস্ট্রাইক করা হয়েছিল। তবে তা ভুল ছিল। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। ”

কিছু দিন আগে নিউ ইয়র্ক টাইমস-এর ভিডিয়ো বিশ্লেষণে দেখা গিয়েছিল,  আইএস-কে জঙ্গি তো নয়ই, আমেরিকান ড্রোন আঘাত হানে তাদের নিজেদের লোকেরই উপর। যে ঘটনায় একরকম বিড়ম্বনায় পড়ে গিয়েছে বাইডেন প্রশাসন। এমনটাই দাবি ছিল ওয়াকিবহাল মহলের। একাধিক মার্কিন সংবাদপত্রে দাবি করা হয়, এয়ারস্ট্রাইকে আইসিস-কের নেতা নয়, মারা গিয়েছিল সাধারণ মানুষ।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...