Thursday, May 14, 2026

পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দিয়ে নজির সৃষ্টি করল রাজ্য৷

Date:

Share post:

রাজ্যে টিকা গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল৷  শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৫ কোটি ৫ লক্ষ ৫৯ হাজার ১৭৬ জন করোনার টিকা পেয়েছেন। আর ৩,৫৫,৪৩,০০২ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন ও দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১,৪৫,৫৯,৪৪০ জন৷
১৬ জানুয়ারি ২০২১ রাজ্যে কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়। ৩০ এপ্রিল পর্যন্ত টানা  ১০৫ দিনে ১ কোটি  ভ্যাকসিন ডোজ দেওয়া হয়। এরপর ২৩ জুনে ২ কোটি ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করা হয়৷ ২ অগস্টে ৪০ দিনে সংখ্যাটা ৩ কোটিতে পৌঁছয়। ৩১ অগস্ট এই সংখ্যা ৪ কোটিতে পৌঁছয়৷ এরপর ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে৷ অর্থাৎ,  মাত্র ১৮ দিনে  ১ কোটি ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, ভ্যাকসিন পাওয়ার যোগ্য রাজ্যের ৫০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দফতর পাঁচ কোটি ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করলেও  দেশের বিচারে সাত নম্নরে রয়েছে বাংলা৷

 

advt 19

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...