Thursday, May 14, 2026

১ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সুন্দরবন

Date:

Share post:

খুলে যাচ্ছে সুন্দরবন (Sunderban) । আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের (will be remain open for tourist) জন্য আবারও খুলে দেওয়া হবে সুন্দরবন। গত সপ্তাহেই পর্যটন দফতর বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বন দফতরকেও। ২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণ শুরু হতেই দেশের সব পর্যটন কেন্দ্রের সঙ্গে সুন্দরবনও বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে এত দিন বন্ধই ছিল পশ্চিমবঙ্গের এই অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি(Tourism spot) । এদিকে গত দেড় বছর ধরে সুন্দরবন বন্ধ থাকায় সেখানকার পর্যটন শিল্প ভীষণভাবে ধাক্কা খেয়েছে। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাই এ বছর পুজোর আগেই সুন্দরবনের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুন্দরবনের খুললেও সজনেখালির জঙ্গল কিন্তু বন্ধই থাকবে । এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী বলেছেন ‘‘পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, সজনেখালির জঙ্গলে কাউকে যাওয়ার অনুমতি এখনই দেওয়া হচ্ছে না।

করোনা সংক্রমণের প্রভাব সব জায়গার মতো সুন্দরবনের পর্যটন ব্যবসাতেও পড়েছে। গত বছর পুজোয় ও শীতের সময় পর্যটন কেন্দ্র খোলা যায়নি। তাতে বিপুল ক্ষতি হয়েছিল। এবার আর সরকার সেই ঝুঁকি নিতে রাজি নয়।

advt 19

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...