Friday, June 26, 2026

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

Date:

Share post:

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না, শুনানিতে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা জিজ্ঞেস করলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। নাম না করেই সুপারস্টার বুঝিয়ে দিলেন গোটা বিষয়টাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কথায়, SIR এক বছর আগে শুরু হয়নি কেন? কেন নির্বাচনের মুখে এটা করতে হলো? সকলেই বুঝতে পারছে কোন উদ্দেশ্যে এটা হচ্ছে। এর পাশাপাশি প্রবীণ ও অসুস্থদের শুনানিতে ছাড় দেওয়ার দাবিও করেন তিনি।

কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবের (Dev) এনুমারেশন ফর্মে গন্ডগোল রয়েছে বলে তাঁকে নোটিশ পাঠানো হয়। তলব করা হয় গোটা পরিবারকে।এই ঘটনার পর থেকেই সরব তৃণমূল নেতৃত্ব। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছন অভিনেতা। তিনি বলেন, “প্রয়োজনীয় নথি জমা দিয়েছি। আমি যে এর আগে বিধানসভা লোকসভায় এতগুলো ভোট দিলাম তাহলে কি সেগুলো বাতিল?” রাজনীতিতে আসার পর থেকে বিপক্ষ দল যেভাবে তাঁকে টার্গেট করেছে এদিন সে কথাও শোনালেন ঘাটালের তৃণমূল সাংসদ। তিনি বলেন যাঁরা বয়স্ক মানুষ, হাঁটুর সমস্যায় ভুগছেন ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তাঁদের কথা ভাবুক কমিশন। বাড়িতে গিয়ে যাতে তাঁদের প্রয়োজনীয় প্রক্রিয়ার সম্পূর্ণ করা যায় সেই দাবিও করেন তিনি। দেব (Dev) আরও বলেন, জীবিত মানুষকে মৃত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) হবে এ কথা তো সকলেই জানেন। তাহলে শেষ মুহূর্তে এত তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শুরু করার কী প্রয়োজনীয়তা ছিল? সবাই সবটা বুঝতে পারছে। এদেশে উৎসবের মতো নির্বাচন হয় তাই সেখানে ভয়ের পরিবেশ তৈরি করার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি তাঁকে শুনানিতে ডাকার যে কোনও কারণ নেই সে কথাও এদিন স্পষ্ট করে জানান অভিনেতা। তৃণমূল কংগ্রেস ২০২৬-এ আবার জিতবে বলেও মন্তব্য করেছেন সাংসদ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...