Sunday, May 17, 2026

মন্ত্রিত্ব যাওয়ার অভিমানেই কি দলবদল? যা বললেন বাবুল সুপ্রিয়

Date:

Share post:

সাল ২০১৪। আসানসোলে বাবুল সুপ্রিয়র প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, “আমার মন্ত্রিসভায় বাবুলকে দরকার। ওকে জেতান। কথা রেখে ছিলেন আসানসোলবাসী। কথা রেখেছিলেন মোদিও। ক্ষমতায় আসার পর বাবুলকে প্রতিমন্ত্রী করেছিলেন। ২০১৯ লোকসভা ভোটে জেতার পর ফের মোদি মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী। কিন্তু মাসখানেক আগে কোনও এক অজানা কারণে সেই “হাফ মন্ত্রী” পদও চলে নয় তাঁর। এরপর থেকেই “বেসুরো” বাবুল। বরং, অনেক অযোগ্য লোক মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ২০১৪, যখন বিজেপির কেউ ছিল না, তখন নিজের যোগ্যতায় সাংসদ হয়েছিলেন। ২০২৯-এও তাই। এরপর যখন তাঁর আরও উপরে যাওয়ার কথা ছিল, ঠিক তখন তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়।

বাবুলের কথায়, জীবন তাঁকে একটা নতুন নতুন সুযোগ দিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ধেয়ে এল, পরের পদক্ষেপ কী! বললেন, বড় সুযোগ এসেছে। খুশি মনে তা গ্রহণ করেছেন তিনি। কিন্তু সুযোগটা কী? বাবুল রহস্য জিইয়ে রাখলেন। রাজ্যসভায় সাংসদ পদ নাকি কোনও বিধায়ক পদ, মুচকি হেসে মুখ বন্ধই রাখলেন বাবুল সুপ্রিয়।

বাবুল এই নতুন চ্যালেঞ্জ নিয়ে এদিন বলেন, “আমাদের জীবনে বহু ঘটনা ঘটে। তা থেকে মনে যা হয় সেভাবেই আমরা প্রতিক্রিয়া দিই। আমি হয়তো গায়ক বলে কিছুটা আবেগপ্রবণ কিন্ত রাজনীতি ছাড়ার সিদ্ধান্তটা ঝোঁকের মাথায় ছিল না।” কিন্তু সেই সন্ন্যাস ভেঙে কেন তৃণমূলে যোগ দিচ্ছেন? বাবুলের এক কথায় ব্যাখ্যা, “প্লেইং ইলেভেন এ থাকতে চাই।” অর্থাৎ প্রথম একাদশে সুযোগ চান তিনি। বাবুল স্পষ্ট বুঝিয়ে দিলেন বিজেপিতে তিনি কোনঠাসা হয়ে পড়ছিলেন। তাহলে কি মন্ত্রিত্ব হারানো নিয়ে ক্ষোভ নাকি কাজ করতে না পারা, ক্রোধের মূল কারণটা কোথায় রাখা? বাবুল ভেঙে বললেন না।

তা বলে অবশ্য ইতিহাসকে অস্বীকার করতে চাইছেন না বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, “যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি। অতীতের কোনও পোস্ট ডিলিট করব না।”

কিন্তু গাঁটছড়াটা কে কবে বাঁধল! বাবুল বলছেন, “মাত্র চার দিন আগে ডেরেক ওব্রায়েন সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুরো বিষয়টাই তার কাছে খুব অনুপ্রেরণার ছিল সেই করণেই এই সিদ্ধান্ত নেন।” সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ব্যাপারে বাবুল স্পষ্ট জানালেন, বুধবারই স্পিকারের সঙ্গে দেখা করে পদত্যাগ করতে চান তিনি।

বাবুলের যুক্তি, “আমি একটি সুযোগে প্রতিক্রিয়া দিচ্ছি। এই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। বাবুলের কথায়, তৃণমূলের থেকে তিনি প্রাণ ভরা ভালবাসা পাচ্ছেন।” তৃণমূলে যোগদানের পর থেকেই ট্রোলিং চলছে। বিন্দুমাত্র না দমে বাবুল বলছেন, ভালোবাসা আর যুদ্ধে সবটাই জায়েজ।

আরও পড়ুন- ৬ বছর আগের বহুচর্চিত ”ঝালমুড়ি” পর্ব ফাঁস করলেন বাবুল! ঠিক কী হয়েছিল সেদিন?

advt 19

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...